গোসলখানায় ফোন চার্জ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোসলখানায় আইফোন চার্জ দিয়ে গোসল করছিলেন এক যুবক। ফোনটি পড়ে যায় পানিতে। এতে পানি বিদ্যুতায়িত হয়ে যায়। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান ওই যুবক।
ঘটনাটি গত ডিসেম্বরের, যুক্তরাজ্যের লন্ডনে। রিচার্ড বুল (৩২) নামের ওই যুবকের লাশ গোসলখানায় দেখতে পান তাঁর স্ত্রী তানিয়া। তাঁর সন্দেহ ছিল, বুল হত্যাকাণ্ডের শিকার। তবে শেষ পর্যন্ত তদন্তে জানা গেছে, বিদ্যুৎস্পৃষ্ট হওয়াই বুলের মৃত্যুর কারণ।
তদন্ত কর্মকর্তা সিন কামিংস বলেন, বাথটাবে বুলের লাশ যখন পাওয়া যায় তখন ফোনটি তাঁর বুকের ওপর ছিল। ময়নাতদেন্ত দেখা গেছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর ডান হাতসহ শরীরের ডান পাশটা পুড়ে গেছে।
ওই মুঠোফোনের নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপলের কাছে একটি প্রতিবেদন পাঠিয়েছেন বলে জানান সিন। অ্যাপলকে মুঠোফোন ব্যবহারের বিপদ সম্পর্কে গ্রাহকদের সতর্ক করার অনুরোধ জানিয়েছেন তিনি।
বুলের মা ক্যারল বলেন, ‘আমি এটা ভেবে চিন্তিত, অনেক মানুষ বিশেষত কিশোর বয়সীরা মুঠোফোন থেকে আলাদা থাকতেই পারে না। তারা জানে না, এটা কত বিপজ্জনক।’