গোয়েন সিলির জীবনাবসান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন পণ্ডিত প্রাচ্যবিশারদ গোয়েনডোলিন লেইন (গোয়েন সিলি নামে বেশি পরিচিত) আর নেই। অগ্ন্যাশয়ের ক্যানসারে ভুগে গত বৃহস্পতিবার তাঁর মৃত্যু হয়। গোয়েন সিলির বয়স হয়েছিল ৭১ বছর।বিশিষ্ট এই শিক্ষাবিদ প্রাচীন সংস্কৃত সাহিত্যের অনুবাদক ও শিক্ষাবিদ হিসেবে পরিচিত। তিনি ১৯৭৯ সালে শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তাঁর অভিসন্দর্ভের বিষয় ছিল সপ্তম শতাব্দীর ভারতীয় সম্রাট হর্ষবর্ধনের সভাকবি বানভট্টের গদ্যকাব্যে লেখা উপন্যাস কাদম্বরী। সিলি প্রাচীন সংস্কৃত থেকে এর অনুবাদ ও পাশাপাশি বিশ্লেষণ করেন।গোয়েন সিলি ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয় ও কালামাজু কলেজে ইংরেজি ও মানববিদ্যার সহকারী অধ্যাপকের দায়িত্ব পালন করেন। শিকাগো বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্যের ইমেরিটাস অধ্যাপক, প্রখ্যাত জীবনানন্দ গবেষক ও মেঘনাদবধ কাব্যের অনুবাদক ক্লিনটন বি সিলি তাঁর স্বামী। ইন্টারনেট।