গোয়েন্দা থেকে সাইকেলমিস্ত্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাফল্য, লাস্যময়ী নারী, দামি মদ আর রোমাঞ্চকর ও বিলাসবহুল জীবন—গুপ্তচর জেমস বন্ডের জীবন এমনই বর্ণাঢ্যময়। রূপালি জগতে গুপ্তচরের এমন জাঁকজমকপূর্ণ জীবনাচার দেখালেও বাস্তবতা অনেক কঠিন। জীবন অনেক কণ্টকাকীর্ণ। এমনই একজন দক্ষিণ কোরিয়ার গুপ্তচর ইয়ুন কিয়াং চুল।তিন কন্যাসন্তানের জনক ইয়ুন। সিউলের উপকণ্ঠে পুরোনো বাইসাইকেল মেরামত করে দিন কাটছে তাঁর।১৯৭৩ সালের ঘটনা। ২০ পেরিয়ে ২১-এ পা দিয়েছেন ইয়ুন। তরুণ টগবগে ইয়ুনকে কোরীয় সরকার গুপ্তচর হিসেবে বাছাই করে। দায়িত্ব পড়ে উত্তর কোরিয়ায়। সেদিনের সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা স্মৃতিচারণা করতে গিয়ে ইয়ুন বলেন, ‘তখন ভোর চারটা। কালো পোশাকে তিনজন লোক আমার ঘরে এসে হাজির। এমনকি তাঁরা আমাকে মা-বাবার কাছ থেকে বিদায় নেওয়ারও সুযোগ দেননি।’ইয়ুনকে নিয়োগ দেওয়া হয়েছিল সিউলে কোরীয় গোয়েন্দা সংস্থার সদর দপ্তরে। সেখানে তাঁর মতো আরও অনেককে ধরে আনা হয়েছে। বাছাইয়ের পর এক কঠিন পরিবেশে তাঁদের ধ্বংসাত্মক কর্মকাণ্ড, দীর্ঘ পদযাত্রা, গুলি ও ছুরিকাঘাত করার কৌশল শেখানো হয়। ১৯৯০-এর দশকজুড়ে ইয়ুনের মতো ১৩ হাজার কোরীয়কে এ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ১৯৭৬ সালে ইয়ুন চাকরি ছেড়ে চলে আসেন। কিন্তু এবার পড়লেন আরও বিপদে। কোনো ভালো চাকরি পেলেন না। বাধ্য হয়ে ইয়ুন তাঁর এক সাবেক সহকর্মীকে নিয়ে বাইসাইকেল মেরামতের একটি দোকান খোলেন। বিনা মূল্যে বাইসাইকেল মেরামত করে তা স্কুল কিংবা দিবাযত্নকেন্দ্রে দান করছেন। রয়টার্স।