গোয়েন্দাপ্রধান খুঁজছে পাকিস্তান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তান তার অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরোর (আইবি) প্রধান পদে নিয়োগের জন্য কর্মকর্তা খুঁজছে। গতকাল বৃহস্পতিবার স্থানীয় ডন পত্রিকায় প্রকাশিত খবরে এ কথা জানা যায়।খবরে বলা হয়, ওই পদে দায়িত্ব পালনরত প্রধান কর্মকর্তা মেয়াদ বাড়াতে অস্বীকৃতি জানিয়েছেন। এ কারণে নতুন কর্মকর্তা নিয়োগের প্রয়োজন। আইবির কাজ হচ্ছে গোয়েন্দা কর্মকাণ্ড পরিচালনা ও অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা। এনডিটিভি।