গোয়েন্দাপ্রধানের প্রাণনাশের ছক পাকিস্তানে: কারজাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানিস্তানের গোয়েন্দাপ্রধান আসাদুল্লাহ খালিদকে হত্যার উদ্দেশ্যে সম্প্রতি যে আত্মঘাতী হামলা চালানো হয়, তার পরিকল্পনা করা হয় পাকিস্তানে। আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই গতকাল শনিবার এই মন্তব্য করেছেন। আফগানিস্তানের ন্যাশনাল ডাইরেক্টরেট অব সিকিউরিটির (এনডিএস) প্রধান খালিদকে গত বৃহস্পতিবার রাজধানী কাবুলে হত্যার চেষ্টা করে একজন আত্মঘাতী হামলাকারী।কারজাই বলেন, হামলাকারী পাকিস্তান থেকে এসেছিল বলে তাঁর বিশ্বাস। তবে এই হামলার সঙ্গে পাকিস্তান সরকারের সম্পৃক্ততার অভিযোগ তোলেননি তিনি। কাবুলে সাংবাদিকদের কারজাই বলেন, ‘আমরা জানি, এই ব্যক্তি একজন অতিথি সেজে আসাদুল্লাহ খালিদের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিল... এই হামলার পরিকল্পনা করা হয়েছিল পাকিস্তানের কোয়েটা শহর থেকে।’ বিষয়টি পাকিস্তানের কাছে উত্থাপন করা হয়েছে বলেও জানান তিনি। এএফপি।