গৌতম বুদ্ধকে সন্ত্রাসী বলায় মন্ট্রিয়লে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কানাডা-বাংলাদেশ বুড্ডিস্ট অ্যাসোসিয়েশন অব মন্ট্রিয়লের উদ্যোগে বৌদ্ধধর্মাবলম্বীদের বিক্ষোভ
কানাডা-বাংলাদেশ বুড্ডিস্ট অ্যাসোসিয়েশন অব মন্ট্রিয়লের উদ্যোগে বৌদ্ধধর্মাবলম্বীদের বিক্ষোভ

বাংলাদেশের একটি দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে গৌতম বুদ্ধকে ‘সন্ত্রাসী’ আখ্যায়িত করার প্রতিবাদে কানাডার মন্ট্রিয়লে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ এপ্রিল কানাডা-বাংলাদেশ বুড্ডিস্ট অ্যাসোসিয়েশন অব মন্ট্রিয়ল এই মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন কানাডা-বাংলাদেশ বুড্ডিস্ট অ্যাসোসিয়েশন অব মন্ট্রিয়লের সভাপতি জয়দত্ত বড়ুয়া। সুশান্ত বড়ুয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন কমিউনিটি নেতা শ্যামল দত্ত, ড. আদিত্য দেওয়ান, ধর্মলংকার ভিক্ষু, আনন্দপ্রিয় ভিক্ষু, দিলীপ কর্মকার, বিদ্যুৎ ভৌমিক, জিয়াউল হক জিয়া, পরিতোষ বড়ুয়া, রাজীব বড়ুয়া, রনজয় বড়ুয়া, বেসান্তর বড়ুয়া, রিংকন বড়ুয়া, অন্যতমা বড়ুয়া, শিপ্রা বড়ুয়া, রত্নাপাল বড়ুয়া, কুসুম বড়ুয়া, শরণ বড়ুয়া, ডালিম বড়ুয়া,  সুকান্ত বড়ুয়া, আশীষ বড়ুয়া, বাবলু বড়ুয়া, প্রমোদ বড়ুয়া, সুরজিৎ বড়ুয়া ও বিনয় চাকমা।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘অহিংসা পরম ধর্ম’, ‘প্রাণী হত্যা মহাপাপ’, বিশ্বের সকল প্রাণী সুখী হউক, শত্রুতা নয়; বরং মিত্রতা দিয়েই শত্রুকে জয় করতে হবে’ এসব মহাবাণীর প্রবক্তা গৌতম বুদ্ধকে কীভাবে সন্ত্রাসী বলা হয়?