গ্যাসের পাইপলাইনে শক্তিশালীবিস্ফোরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিসর থেকে ইসরায়েল ও জর্ডানে গ্যাস সরবরাহকারী একটি পাইপলাইনে শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। গতকাল মঙ্গলবার মিসরের সরকারি সংবাদ সংস্থা মিনা জানায়, সিনাই উপত্যকার উত্তরে অবস্থিত আল-আরিশ শহরের কাছাকাছি এ হামলা হয়। ওই হামলায় কী ধরনের বিস্ফোরক ব্যবহূত হয়েছিল, তা জানতে এবং জড়িত ব্যক্তিদের খুঁজে বের করতে ওই এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। এটি অন্তর্ঘাতমূলক হামলা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিরাপত্তা বাহিনী সূত্র জানায়, বিস্ফোরণের আগে মুখোশ পরিহিত বন্দুকধারীরা গ্যাসের পাইপলাইনের ওই টার্মিনালের রক্ষীদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল। এএফপি।