প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগদানের আমন্ত্রণ গ্রহণ করতে পাকিস্তানি প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়৷ ডন পত্রিকার বরাত দিয়ে ভারতীয় বার্তা সংস্থা আইএএনএস গতকাল শুক্রবার জানায়, নওয়াজ ওই শপথ অনুষ্ঠানে যোগ দিতে নয়াদিল্লি যাবেন কি না, সে সিদ্ধান্ত পাকিস্তানি সরকার এখনো চূড়ান্ত করেনি৷ পররাষ্ট্র দপ্তর এ ব্যাপারে সুপারিশ করেছে এবং সিদ্ধান্ত ইতিবাচক হওয়ার সম্ভাবনাই বেশি বলে সরকারি একটি সূত্র জানিয়েছে৷ পার্লামেন্টের বিরোধীদলীয় নেতা খুরশিদ আহমেদ খানও প্রধানমন্ত্রী নওয়াজকে ভারতের সম্ভাব্য নতুন প্রধানমন্ত্রীর আমন্ত্রণ গ্রহণের আহ্বান জানিয়েছেন৷