গ্রহাণুর আঘাতের আগেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রহাণুর আঘাতে ডাইনোসদের বিলুপ্ত হওয়ার প্রতিষ্ঠিত তত্ত্বকে অনেকটা চ্যালেঞ্জই করে বসেছে নতুন এক গবেষণা। এতে বলা হয়েছে, ওই গ্রহাণুর আঘাতেরও প্রায় ৫ কোটি বছর আগে বিলুপ্ত হতে শুরু করে ডাইনোসরেরা। আজ থেকে প্রায় ৬ কোটি ৬০ লাখ বছর আগে পৃথিবীতে আঘাত হানে ১০ কিলোমিটার প্রশস্ত একটি গ্রহাণু। তবে পিএনএএস জার্নাল-এ প্রকাশিত নতুন গবেষণায় একদল বিজ্ঞানী দাবি করেছেন, গ্রহাণুর আঘাতেরও বহু বছর আগে পৃথিবীতে জলবায়ুর পরিবর্তন শুরু হয়। এ পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারেনি ডাইনোসরেরা। গবেষণায় নেতৃত্ব দেওয়া ইউনিভার্সিটি অব রিডিংয়ের জীবাশ্মবিদ মানাবু সাকামোতো বলেছেন, ২৩ কোটি ১০ লাখ বছর আগের ডাইনোসরের জীবাশ্ম বিশ্লেষণ করে তাঁরা এসব অভাবনীয় তথ্য জানতে পেরেছেন।
বিবিসি