গ্রিনপিস কর্মীদের বিরুদ্ধে দস্যুতার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন গ্রিনপিসের গ্রেপ্তার করা কর্মীদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে জলদস্যুতার অভিযোগ এনেছে রুশ সরকার।
উত্তর মেরুতে রাশিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত জ্বালানি কোম্পানি গাজপ্রমের তেলকূপ খননের প্রতিবাদ করায় ১৮ দেশের অন্তত ৩০ জন পরিবেশ আন্দোলনকর্মীকে আটক করা হয়েছিল। তাঁদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে বুধবার জলদস্যুতার অভিযোগ গঠন করা হয়। জলদস্যুতার অপরাধে তাঁদের সর্বোচ্চ ১৫ বছরের সাজা হতে পারে। তবে এ অভিযোগকে তামাশা আখ্যায়িত করে গ্রিনপিস বলেছে, তাদের আন্দোলন ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ। সংগঠনটির কয়েকজন কর্মী রশি বেয়ে তেলখনির প্ল্যাটফর্মে ওঠার চেষ্টা করেছিলেন। কয়েক দিন আগেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, গ্রিনপিসের কর্মীরা জলদস্যুতা করেননি, তবে তাঁরা আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছেন। রয়টার্স।