গ্রিনপিসের জাহাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশবাদী সংগঠন গ্রিনপিস বলেছে, উত্তর মেরু অঞ্চলে তেলকূপ খননের প্রতিবাদের সময় রাশিয়ার নিরাপত্তা কর্মকর্তারা বন্দুকের মুখে তাদের ৩০ কর্মীসহ একটি জাহাজ আটক করেছেন। খনন কার্যক্রমের প্রতিবাদ জানাতে গ্রিনপিসের চারজন কর্মী গত বুধবার রাশিয়ার সবচেয়ে বড় জ্বালানি প্রতিষ্ঠান গাজপ্রমের প্রিরাজলোমনায়া স্থাপনায় প্রবেশের চেষ্টার এক দিন পর এ ঘটনা ঘটল। বিবিসি।