গ্রিসে ছয় মন্ত্রীর পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থনীতি পুনর্গঠনে গ্রিস সরকার ইউরোপীয় ইউনিয়ন (ইই্উ) ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছ থেকে কঠিন শর্তে ঋণ গ্রহণের উদ্যোগ নেওয়ার ঘটনায় রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। নতুন করে ব্যয় সংকোচনের সরকারি সিদ্ধান্তের বিরোধিতা করে শুক্রবার রাতেই মন্ত্রিসভার ছয়জন সদস্য পদত্যাগ করেছেন। গ্রিসের ক্ষমতাসীন জোট সরকারের শরিকদল লাওস পার্টি বলেছে, তারা নতুন করে কঠোর ব্যয় সংকোচনের নীতি গ্রহণের বিষয়টিকে সমর্থন করেন না। এর পর মন্ত্রিসভা থেকে দলের চার সদস্য পদত্যাগ করেন। তাঁরা ইউরোপ বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী সমাজতন্ত্রবাদী মারিলিজার পদাঙ্ক অনুসরণ করেন। এর আগে বৃহস্পতিবার পদত্যাগ করেন দেশটির উপশ্রমমন্ত্রী। শ্রমিক ইউনিয়নের ডাকা ৪৮ ঘন্টা ধর্মঘটের শেষদিনে গতকাল রাজধানী এথেন্সে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটেছে। দেশটির পার্লামেন্ট ভবনের বাইরে জড়ো হওয়া বিক্ষোভকারীরা ‘বেতন কাটা মানি না, অবসরভাতা কমানো চলবে না’-এ ধরনের স্লোগান দেন। বিক্ষুব্ধ শ্রমিকরা বিক্ষোভের এক পর্যায়ে পুলিশকে লক্ষ্য করে পাথর, বোতল ও পেট্রোল বোমা ছোড়ে। পুলিশও পাল্টা জবাব হিসাবে তাদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছোড়ে। রয়টার্স, এএফপি।