গ্রিসে বেকারত্বের হার বেড়েছে রেকর্ড পরিমাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রিসে বেকারত্বের হার রেকর্ড পরিমাণ বেড়ে গেছে বলে এক নতুন উপাত্তে দেখা গেছে। দেশটিতে এ হার বর্তমানে ২৭ শতাংশের বেশি। ২০০৯ সালে দেশটিতে ঋণসংকট দেখা দেওয়ার পর বেকারত্বের হার আগের চেয়ে বেড়েছে তিনগুণ।নতুন উপাত্তে দেখা যায়, এ বছরের জানুয়ারিতে গ্রিসে বেকারত্বের হার রেকর্ড পরিমাণ বেড়ে গিয়ে দাঁড়ায় ২৭ দশমিক ২ শতাংশে। আন্তর্জাতিক অর্থসহায়তা প্যাকেজের (বেইল আউট) শর্ত মানতে গিয়ে কয়েক বছর ধরে গ্রিস কৃচ্ছ্র (কঠোর ব্যয়সংকোচন) নীতি অনুসরণ করছে। বেকারত্বের এ হারে দেশটির গভীর অর্থনৈতিক মন্দার বিষয়টিই প্রতিফলিত হয়েছে।গ্রিসের পরিসংখ্যান বিভাগ জানায়, গত বছরের ডিসেম্বরে বেকারত্বের হার ছিল ২৫ দশমিক ৭। দেশটিতে ২০০৯ সালে ঋণসংকট শুরুর পর বেকারত্বের পরিমাণ তিন গুণ বেড়েছে এবং এটি ইউরোজোনের গড় বেকারত্বের হারের দ্বিগুণের বেশি। ইউরোজোনে বেকারত্বের গড় হার ১২ শতাংশ। আল-জাজিরা।