গ্রিসে ব্যয় সংকোচন নিয়ে ভোট হতে যাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রিসের পার্লামেন্টে আগামী রোববার ব্যয় সংকোচননীতির বিষয়ে ভোট গ্রহণ হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী অ্যান্তোনিস সামারাস নতুন ব্যয় সংকোচননীতির ওপর ভোট গ্রহণের বিষয়ে রাজনীতিবিদদের সঙ্গে পরামর্শ করেছেন। নতুন এই নীতি দেশের পরবর্তী অর্থনৈতিক সাহায্যের নিরাপত্তার জন্য অত্যন্ত জরুরি বলে মনে করা হচ্ছে। বাজেটের ওপর ভোটের পরপরই নতুন সংকোচননীতির ওপর ভোট গ্রহণ করা হবে। দুটি ক্ষেত্রেই ফলাফল ইতিবাচক হলে, ইউরোপীয় ইউনিয়ন ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) গ্রিসকে তিন হাজার ১৫০ কোটি ইউরো ঋণ দেবে। এই অর্থ দেশের ব্যাংক খাতকে পুনর্গঠন করতে ব্যবহার করা হবে। সরকার ব্যয় কমাতে এর আগেও কয়েকটি উদ্যোগ নিয়েছে। নতুন সংকোচননীতি নিয়ে তিন বছরে চারটি সংকোচননীতি নেওয়া হলো। আবার গ্রিসে কর্মচারীদের অবসরে যাওয়ার বয়সসীমাও বাড়ানো হয়েছে। বিবিসি।