গ্রিসে ব্যয় সংকোচন নীতির বিরুদ্ধে জনগণের রায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রিসের পার্লামেন্ট নির্বাচনে গত রোববার ব্যয় সংকোচন নীতির বিরুদ্ধে রায় দিয়েছেন ভোটাররা। জোট সরকারকে শাস্তি দিয়েছেন তাঁরা।গ্রিসে মধ্যবামপন্থী সোশ্যালিস্ট পাসোক ও মধ্যডানপন্থী নিউ ডেমোক্রেসি (এনডি) গত নভেম্বর মাসে জোট সরকার গঠন করে। পরে দেশটির অর্থনীতি পুনরুদ্ধারের লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়ন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক থেকে কয়েক শ কোটি ইউরো-সহায়তা পেতে কঠোর ব্যয় সংকোচন নীতি গ্রহণ করে জোট।গ্রিস চলতি বছরের শুরুর দিকে চরম অর্থনৈতিক সংকটে পড়ে। ওই অবস্থা থেকে উত্তরণে সরকার ব্যয় সংকোচন নীতি গ্রহণ করে। কিন্তু দেশটি এখন নতুন করে রাজনৈতিক ও অর্থনৈতিক সমস্যায় পড়তে যাচ্ছে।নির্বাচনে এনডি ১৯ দশমিক ৬ শতাংশ ভোট পেয়ে শীর্ষ স্থানে রয়েছে। দলটি পার্লামেন্টের ৩০০ আসনের মধ্যে ১০৯টিতে জয়ী হয়েছে। ১৬ দশমিক ৬ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে আছে সংকোচন নীতিবিরোধী বামপন্থী সিরিজা দল। এই দল ৫১টি আসনে জয়ী হয়েছে। দলটি ২০০৯ সালের তুলনায় তিন গুণেরও বেশি আসন পেল।একসময়ের ক্ষমতাধর সোশ্যালিস্ট পাসোক পেয়েছে মাত্র ১৩ দশমিক ৩১ শতাংশ ভোট। ৪১টি আসনে জিতেছে দলটি।এবার সাতটি দল পার্লামেন্টে যাওয়ার সুযোগ পাচ্ছে। আগের নির্বাচনে পাঁচটি দল সুযোগ পেয়েছিল। এএফপি।