গ্রিসের ইউরো জোনে থাকা না-থাকার ভোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঋণে জর্জরিত ইউরোপীয় দেশ গ্রিসে ছয় সপ্তাহের মধ্যে গতকাল রোববার আবার পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের ফলাফল এখনো পাওয়া যায়নি।তবে জনমত জরিপে কঠিন শর্ত মেনে ঋণসহায়তা নেওয়ার পক্ষে থাকা নিউ ডেমোক্রেসি পার্টি ও এর বিপক্ষে অবস্থান নেওয়া সিরিজা পার্টির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলেছে। সিরিজা পার্টি নির্বাচনে জিতলেইউরো জোন থেকে গ্রিস বের হয়েযেতে পারে।জার্মানি ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) গত শনিবার গ্রিসকে হুঁশিয়ার করে দিয়েবলেছে, শর্ত মেনে নিয়ে সহায়তা প্যাকেজ না নিলে গ্রিসের সমস্যা হবে। আর ওই সহায়তা প্যাকেজ নতুন করে পর্যালোচনা করার কোনো সুযোগ নেই। জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল সহায়তা প্যাকেজের পক্ষে থাকা দলকে ভোট দিতে গ্রিসবাসীর প্রতি আহ্বান জানান।এর আগে গত ৬ মে গ্রিসে পার্লামেন্ট নির্বাচন হয়। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও ইইউর কাছ থেকে কঠিন শর্তে ঋণসহায়তা প্যাকেজ নিয়ে রাজনৈতিক দলগুলোর মতবিরোধের কারণে সরকার গঠন করা সম্ভব হয়নি।নিউ ডেমোক্রেসি পার্টির নেতা অ্যান্তনিস সামারস বলেন, আইএমএফ ও ইইউর সহায়তা প্যাকেজ প্রত্যাখ্যান করা মানে চরম দুর্যোগে পড়া। তবে এর কিছু শর্ত পর্যালোচনা করা যেতে পারে। সিরিজা পার্টির প্রধান অ্যালেক্সিস স্ত্রিপরাস সহায়তা প্যাকেজের অনেক শর্তের বিরোধী। এ কারণে ওই সহায়তা প্যাকেজ গ্রহণ না করে বরং ইউরো জোন থেকে বের হয়ে আসার পক্ষে অবস্থান নিয়েছে তাঁর দল। রয়টার্স ও এএফপি।