গ্রিসের উগ্র ডানপন্থী নেতা কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রিসের উগ্র ডানপন্থী গোল্ডেন ডন পার্টির নেতা নিকোলাস মিহালোলিয়াকসকে ফৌজদারি মামলায় গতকাল বৃহস্পতিবার কারাগারে পাঠানো হয়েছে। তাঁর দলের সমর্থকের হাতে এক জনপ্রিয় র‌্যাপ গায়ক খুন হওয়ার ঘটনায় করা মামলায় বিচারের সম্মুখীন মিহালোলিয়াকস।
নব্য নাৎসিপন্থীদের দমন করার সরকারি অভিযান জোরদার করার অংশ হিসেবে গোল্ডেন ডন নেতাদের ধরপাকড় চলছে। ১৯৬৭ সালে গ্রিসে সামরিক অভ্যুত্থানের পর থেকে এবারই প্রথম কোনো দলের নির্বাচিত প্রধানকে কারাগারে পাঠানো হলো।
সরকারের মুখপাত্র সিমন্স কেদিকগলু একটি টেলিভিশনে বলেন, ‘গ্রিসে একটি স্বাধীন বিচারব্যবস্থা আছে, যেটি নিজেদের মতো করে কাজ করছে।’ সরকারের পক্ষ থেকে আদালতের এ নির্দেশনায় সন্তোষ প্রকাশ করা হয়েছে।
তবে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাখ্যান করেছেন উগ্র ডানপন্থী গোল্ডেন ডন পার্টির প্রধান। রয়টার্স।