গ্রিসের ঋণপ্রাপ্তি নিয়ে ইইউর মন্ত্রীদের বৈঠক আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অর্থনীতি পুনরুদ্ধারে গ্রিসকে প্রতিশ্রুত ১৩ হাজার কোটি ইউরো ঋণসহায়তা দেওয়ার বিষয়ে আজ সোমবার বৈঠকে বসবেন ইউরো অঞ্চলের অর্থমন্ত্রীরা। আজকের বৈঠকেই গ্রিসকে ঋণ দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।ইউরো অঞ্চলের মন্ত্রীরা নির্ধারিত সময় ঋণসহায়তা অনুমোদন না করলে গ্রিসের অর্থনীতি দেউলিয়া হওয়ার আশঙ্কা করা হচ্ছে। আন্তর্জাতিক বাজার থেকে ঋণ হিসাবে সংগ্রহ করা এক হাজার ৪৫০ কোটি ইউরো আগামী ২০ মার্চের মধ্যে গ্রিসকে পরিশোধ করতে হবে। ইউরো অঞ্চলের প্রতিশ্রুত ঋণ না পেলে তা পরিশোধে ব্যর্থ হতে পারে গ্রিস। গতকাল রোববারও মধ্য এথেন্সে সদ্য পাস হওয়া ব্যয়সংকোচন বিলের বিরোধিতা করে শত শত মানুষ বিক্ষোভ করেছে। এএফপি।