গ্রিসের নির্বাচনে হারতে পারে প্রধান দুই দল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রিসে অর্থনৈতিক সংকটের মধ্যে গতকাল রোববার পার্লামেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। ঋণসংকটে জর্জরিত দেশটির এ নির্বাচনে ব্যয় সংকোচননীতির বিরোধিতাকারী প্রার্থীদের কাছে প্রধান দুই দলের প্রার্থীরা পরাজিত হবেন বলে ধারণা করা হচ্ছে।বড় দুই দল মধ্য-বামপন্থী পাসোক এবং মধ্য-ডানপন্থী নিউ ডেমোক্রেসি গত নভেম্বরে জোট সরকার গঠন করে। ঋণসংকট থেকে উত্তরণের জন্য ব্যয় সংকোচননীতি গ্রহণ করে এ দুটি দল বেকায়দায় পড়েছে। তাই বর্তমান নির্বাচনে কোনো দলেরই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের সম্ভাবনা নেই। পাসোক ও নিউ ডেমোক্রেসি সত্তরের দশক থেকে গ্রিসের রাজনীতিতে আধিপত্য বিস্তার করছে। তবে অর্থনৈতিক সংকট মোকাবিলায় গৃহীত কৌশলের কারণে দল দুটির জনপ্রিয়তা কমেছে। বিবিসি।