গ্রিসের ১৫ হাজার সরকারি কর্মী চাকরি হারাচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৫ হাজার সরকারি চাকরিজীবী ছাঁটাইয়ের লক্ষ্যে আইন প্রণয়নে একটি বিল পাস করেছে গ্রিসের পার্লামেন্ট। আন্তর্জাতিক দাতাদের কাছ থেকে ঋণ সহায়তা পেতে তাদের চাপিয়ে দেওয়া কঠিন শর্ত মেনে দেশটির সরকার যে ব্যয় সংকোচনব্যবস্থা গ্রহণ করেছে, তার আওতায় গতকাল সোমবার এই বিল পাস করা হয়।বিলটি নিয়ে বিতর্ক শেষে ভোট নেওয়া হয়। পক্ষে ভোট দেন ১৬৮ জন আইনপ্রণেতা। বিপক্ষে ভোট দেন ১২৩ জন। একজন ভোট দেওয়া থেকে বিরত থাকেন। বিলের আওতায় ২০১৪ সালের মধ্যে ১৫ হাজার সরকারি কর্মীকে চাকরিচ্যুত করা হবে। তাঁদের মধ্যে এ বছরই চাকরি হারাবেন চার হাজার কর্মী। এএফপি।