প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের বিহার রাজ্যের পাটনায় নরেন্দ্র মোদির সমাবেশে বোমা বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইন্ডিয়ান মুজাহিদিনের গুরুত্বপূর্ণ চার সদস্যকে গ্রেপ্তার করেছে জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)৷ তবে পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়নি৷ গত মঙ্গলবার রাঁচির একটি গ্রাম থেকে নুমান আনসারি, তৌফিক আনসারি, হায়দার ও মুজিবুল্লাহ নামের ওই চারজনকে গ্রেপ্তার করা হয়৷ গত বছরের ২৭ ডিসেম্বর পাটনায় মোদির সমাবেশে পর পর কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়৷ ঝাড়খন্ড পুলিশ জানায়, তারা বিষয়টি শুনেছে, তবে নিশ্চিত নয়৷ টাইমস অব ইন্ডিয়া৷