গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেনীয় ডেপুটি প্রেসিডেন্ট উইলিয়াম রুটোর বিরুদ্ধে দেওয়া সাক্ষ্য প্রত্যাহারের জন্য ঘুষ দেওয়ার চেষ্টার অভিযোগে এক সাংবাদিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। নেদারল্যান্ডসে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) কর্তৃপক্ষ গতকাল বুধবার এ কথা বলেছে।
আদালতে দাখিল করা আবেদনে অভিযোক্তারা বলেছেন, ওয়াল্টার ওসাপিরি বারাসা নামে ওই সাংবাদিক অন্যায়ভাবে সাক্ষীকে প্রভাবিত করেছেন বলে অভিযোগ আছে। বিবিসি।