প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি গোষ্ঠীতে যোগ দেওয়ার আহ্বান জানানো অস্ট্রেলীয় চিকিৎসক তারেক কামলেহর বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। গত এপ্রিলে ইউটিউবে আপলোড করা একটি ভিডিওচিত্রে দেখা যায়, তারেক নিজেকে আবু ইউসুফ নামে উপস্থাপন করেন এবং আইএস যোদ্ধাদের চিকিৎসাসেবা দিতে তিনি সিরিয়ার রাকা শহরে অবস্থান করছেন বলে উল্লেখ করেন। অন্য চিকিৎসকদেরও আইএসে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি। গ্রেপ্তারি পরোয়ানা জারির সত্যতা নিশ্চিত করে অস্ট্রেলিয়ার পুলিশ জানিয়েছে, দেশে ফেরামাত্রই তাঁকে গ্রেপ্তার করা হবে।
এএফপি