গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে ইন্টারপোলকে লিখবে পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে লিখতে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থাকে (এফআইএ) নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক এ কথা জানান।রেহমান মালিক বলেন, কয়েক দিনের মধ্যে ইন্টারপোলকে চিঠি লিখবে এফআইএ, যাতে তারা মোশাররফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। মোশাররফকে দেশে ফিরিয়ে এনে সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর হত্যা মামলায় বিচারের মুখোমুখি দাঁড় করানো হবে। আইএএনএস।