গ্রেপ্তারের পর মালির প্রধানমন্ত্রী দিয়ারার পদত্যাগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালির প্রধানমন্ত্রী শিক মোদিবো দিয়ারা গতকাল মঙ্গলবার পদত্যাগ করেছেন। দেশটির রাজধানী বামাকোর বাইরের একটি সামরিক ঘাঁটি থেকে আসা সেনাদের হাতে গ্রেপ্তার হওয়ার কয়েক ঘণ্টা পরই তিনি পদত্যাগ করেন। সাবেক অভ্যুত্থানের নায়ক আমদু সানোগোর নির্দেশে দিয়ারাকে গ্রেপ্তার করা হয়।দিয়ারা ঘটনাস্থলে এক সংক্ষিপ্ত ভাষণে পদত্যাগের ঘোষণা দেন। তাঁর ওই বক্তব্য রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে প্রচারিত হয়। পদত্যাগের কারণ উল্লেখ না করে বিমর্ষ কণ্ঠে দিয়ারা তাঁর সমর্থকদের ধন্যবাদ জানান এবং দেশের নতুন কর্তৃপক্ষের সাফল্য কামনা করেন।মালির উত্তরাঞ্চল বর্তমানে আল-কায়েদাসংশ্লিষ্ট সশস্ত্র ইসলামপন্থীদের নিয়ন্ত্রণে রয়েছে। মালিতে চলতি বছর সামরিক অভ্যুত্থানের কয়েক সপ্তাহ পর অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন দিয়ারা। এএফপি।