গ্লোরিয়া অ্যারোইয়োর বিরুদ্ধে পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষমতার অপ-ব্যবহার করে সরকারি লটারির তহবিল আত্মসাতের অভিযোগে ফিলিপাইনের একটি আদালত দেশটির সাবেক প্রেসিডেন্ট গ্লোরিয়া অ্যারোইয়োর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।কংগ্রেসে পুনর্নির্বাচিত হওয়ার আবেদন করার এক দিন পরই আদালত গ্লোরিয়ার বিরুদ্ধে পরোয়ানা জারি করলেন। গ্লোরিয়া ২০০১ থেকে ২০১০ সাল পর্যন্ত ফিলিপাইনের প্রেসিডেন্ট ছিলেন। বর্তমানে তিনি ফিলিপাইনের প্রতিনিধি পরিষদের সদস্য। তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, ক্ষমতায় থাকাকালে তিনি ব্যক্তিগত লাভের জন্য ফিলিপাইন চ্যারিটি সুয়িপস্টেইক অফিস থেকে ৮৮ লাখ ডলার সরিয়েছেন। গ্লোরিয়ার বিরুদ্ধে ২০০৭ সালের নির্বাচনে প্রতারণা এবং চীনের একটি কোম্পানির সঙ্গে ব্রডব্যান্ড চুক্তি করতে গিয়ে দুর্নীতি করার অভিযোগ রয়েছে। চলতি বছরের শুরুর দিকে নির্বাচনী প্রতারণার জন্য তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে জুলাইয়ে তিনি জামিনে মুক্তি পান। বিবিসি।