ঘটনাক্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৬ ডিসেম্বর ২০১২: নির্ভয়া দক্ষিণ দিল্লিতে এক ছেলেবন্ধুর সঙ্গে সিনেমা দেখে রাত নয়টার দিকে বাসায় ফেরার পথে চলন্ত বাসে গণধর্ষণের শিকার হন। ছয়জন তাঁকে ধর্ষণ করেন। প্রায় এক ঘণ্টা পর বন্ধুসহ তাঁকে পিটিয়ে গুরুতর জখম করে বাস থেকে ছুড়ে মারা হয়।

১৭ ডিসেম্বর: এ ঘটনায় মামলা করে পুলিশ। চালক রাম সিং যাদবকে গ্রেপ্তার করা হয়।

২২ ডিসেম্বর: ইন্ডিয়া গেটে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করে পুলিশ।

২৬ ডিসেম্বর: নির্ভয়াকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে পাঠানো হয়। তিন দিন পর তিনি মারা যান।

১১ মার্চ: কারাকক্ষ থেকে অন্যতম আসামি বাসের চালক রাম সিংয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

২১ মার্চ: ধর্ষণের শিকার কোনো নারীর মৃত্যু হলে এ অপরাধে অপরাধীর মৃত্যুদণ্ড এবং গণধর্ষণের অপরাধে ন্যূনতম ২০ বছরের কারাদণ্ডের বিধান রেখে আইন পাস করে ভারতের পার্লামেন্ট।

১০ সেপ্টেম্বর: মুকেশ সিং, বিনয় শর্মা, অক্ষয় ঠাকুর ও পবন গুপ্তকে দোষী সাব্যস্ত করে রায় দেন বিশেষ আদালত।

১৩ সেপ্টেম্বর: চারজনকেই ফাঁসির দণ্ড দেওয়া হয়। এএফপি।