ঘরে কাপড় শুকালে স্বাস্থ্যঝুঁকি বাড়ে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘরের ভেতরে কাপড় শুকালে হাঁপানিসহ অ্যালার্জিজনিত বিভিন্ন রোগ সংক্রমণের ঝুঁকি বাড়ে। স্কটল্যান্ডে নতুন এক গবেষণায় এই তথ্য পাওয়া গেছে।গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ম্যাকিনটোশ স্কুল অব আর্কিটেকচারের গবেষকেরা দেখেন, ঘরের ভেতরে কাপড় শুকানোর ফলে অনেক বাড়ির ভেতরে আর্দ্রতা বেড়ে যায়। নতুন বাড়িঘর নির্মাণের সময় কাপড় শুকানোর জন্য আলাদা জায়গা রাখার পরামর্শ দিয়েছেন ওই গবেষকেরা। ১০০টি বাড়িতে জরিপ চালিয়ে দেখা যায়, ৮৭ শতাংশ মানুষ ঠান্ডা আবহাওয়ায় ঘরের ভেতরেই কাপড় শুকাতে দেন। ৭৫ শতাংশ বাড়ির আর্দ্রতা ক্ষতিকর পরজীবীদের বিস্তারের জন্য অনুকূল। এসব পরজীবীই হাঁপানিসহ বিভিন্ন রোগ সংক্রমণের জন্য দায়ী। আর ঘরে কাপড় শুকানোর সঙ্গে এসব জীবাণুর নিবিড় সম্পর্ক রয়েছে। ২৫ শতাংশ বাড়িতে ফুসফুসের সংক্রমণে আক্রান্ত রোগী পাওয়া গেছে। বিবিসি।