প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৪০ বছর আগে ভারত মহাসাগরের চাগোস দ্বীপপুঞ্জ থেকে বিতাড়িত পরিবারগুলো সেখানে ফিরে যাওয়ার বিষয়ে আইনি লড়াইয়ে হেরে গেছে। ওই দ্বীপপুঞ্জের সবচেয়ে বড় দ্বীপ দিয়েগো গার্সিয়ায় মার্কিন বিমানবাহিনীর ঘাঁটি স্থাপনের জন্য ১৯৬০ ও ৭০-এর দশকে সেখানকার বাসিন্দাদের বিতাড়িত করা হয়। ১৯৭১ সালে একটি অভিবাসন আইনে ওই বাসিন্দাদের সেখানে ফিরে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ২০০৮ সালে যুক্তরাজ্যের পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অব লর্ডস ওই দ্বীপপুঞ্জ থেকে নির্বাসিত বাসিন্দারা সেখানে ফিরে যেতে পারবে না বলে নির্দেশনা জারি করেছিল। দেশটির সর্বোচ্চ আদালত ওই আদেশ বহাল রেখেছেন। বিবিসি