প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুম্বাই থেকে ২৮০ জন যাত্রী নিয়ে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি যাওয়ার পথে জেট এয়ারওয়েজের একটি উড়োজাহাজের পাইলট স্রেফ ঘুমিয়ে পড়লেন! সহকারী পাইলটও তখন আইপ্যাডে ব্যস্ত! উড়োজাহাজটি হঠাৎ কয়েক হাজার ফুট নিচে নেমে এলে বিষয়টি এয়ার ট্রাফিক নিয়ন্ত্রকদের নজরে আসে। তাঁদের জরুরি বার্তায় সহকারী পাইলট ডেকে তোলেন পাইলটকে। পাইলট ও তাঁর সহকারীকে বরখাস্ত করে ঘটনার তদন্ত শুরু করেছে জেট এয়ারওয়েজ।
টাইমস অব ইন্ডিয়া