ঘুষ দিয়েছিলেন বিন লাদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আল-কায়েদার সাবেক প্রধান ওসামা বিন লাদেনের কাছ থেকে পাকিস্তানের এক রাজস্ব কর্মকর্তা ৫০ হাজার রুপি ঘুষ নিয়েছিলেন। গণমাধ্যমের খবরে গত বুধবার এ কথা বলা হয়। পাটোয়ারি নামের ওই রাজস্ব কর্মকর্তাকে ওই টাকা ঘুষ দেওয়ার পর বিন লাদেন অ্যাবোটাবাদের বাড়িটি তৈরি করেন। অ্যাবোটাবাদের এ বাড়িটি তিনতলা করা হয়। এ বাড়ির চারপাশে ১৪ ফুট সীমানাপ্রাচীর ও একটি কাঁটাতারের বেড়া ছিল। ওসামা বিন লাদেনের একটি ডায়েরির লেখা অনুবাদ করে পাকিস্তানের সরকারি কর্মকর্তারা এ বিষয়টি জানতে পারেন। অ্যাবোটাবাদের ওই বাড়িতে গত বছরের ২ মে মার্কিন কমান্ডোদের অভিযানে লাদেন মারা যান। তাঁর এ বাড়িটি পাকিস্তান সামরিক একাডেমির একটু দূরে অবস্থিত। এ বছরের শুরুতে পাকিস্তানের সেনাবাহিনী বাড়িটি গুঁড়িয়ে দেয়। এ সময় কর্মকর্তারা ভবনে ওই ডায়েরিসহ আরও এক লাখ ৩৭ হাজার নথি পান। পিটিআই।