প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতিসংঘের সাধারণ পরিষদের সাবেক প্রেসিডেন্ট জন অ্যাশসহ ছয়জনের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে। তিনি চীনের ব্যবসায়ীদের কাছ থেকে ১৩ লাখ মার্কিন ডলার ঘুষ নেন বলে অভিযোগ। অংশত ম্যাকাউয়ের একটি আবাসন প্রকল্প এগিয়ে নেওয়ার জন্য ওই অর্থ নেন তিনি। বিনিময়ে জাতিসংঘের মহাসচিব বান কি মুনকে একটি অনুরোধ পাঠান যাতে বলা হয়, ম্যাকাউয়ে জাতিসংঘ সম্মেলন কেন্দ্র নির্মাণ করা জরুরি। অ্যাশসহ ছয়জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে মার্কিন কর্তৃপক্ষ গতকাল মঙ্গলবার নিউইয়র্কের ফেডারেল আদালতে অভিযোগ দায়ের করে।
এএফপি