ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার বো শিলাইয়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি) থেকে পদচ্যুত একসময়ের প্রভাবশালী রাজনীতিক বো শিলাইয়ের বিরুদ্ধে দুর্নীতি মামলার বিচার গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে। শিলাই তাঁর বিরুদ্ধে তোলা অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করে বলেছেন, ঘুষ নেওয়ার অভিযোগ সম্পূর্ণ বানোয়াট।চীনের পূর্বাঞ্চলীয় শানদং প্রদেশের জিনান শহরে বো শিলাইয়ের বিচার চলছে। দক্ষিণ চীনের চংকিং শহর শাখা সিপিসির সাবেক প্রধান শিলাইয়ের বিরুদ্ধে অবৈধভাবে প্রায় ৪৪ লাখ ১০ হাজার মার্কিন ডলারের সমপরিমাণ অর্থ নেওয়াসহ অন্যান্য দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে। যুক্তরাজ্যের ব্যবসায়ী নিল হেউড হত্যার চাঞ্চল্যকর মামলার ব্যাপারে বো শিলাই ঘুষ নিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। ওই ঘটনায় সিপিসির নেতৃত্ব ব্যাপক সমালোচনার মুখে পড়ে। এ ঘটনার আগে শিলাইকে সিপিসির সর্বোচ্চ নীতিনির্ধারণী পরিষদের (পলিটব্যুরো) সদস্য হিসেবে অদূর ভবিষ্যতে অন্তর্ভুক্ত করার বিষয়টি প্রায় নিশ্চিত ছিল। এএফপি ও রয়টার্স।