ঘূর্ণিঝড়ে যুক্তরাষ্ট্রে ১৩ জন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শক্তিশালী ঘূর্ণিঝড়ের আঘাতে গতকাল সোমবার রাতে যুক্তরাষ্ট্রের অ্যালাবামা ও মিসিসিপি এলাকায় ১৩ জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে অ্যালাবামায় ছয়জন ও মিসিসিপিতে সাতজনের প্রাণহানি হয়েছে। খবর বিবিসির।
ঘূর্ণিঝড়ে কয়েক সেকেন্ডের মধ্যে এসব এলাকার বেশ কিছু ভবন ধসে পড়ে। মিসিসিপির তুপেলো শহরের মেয়র জয়সেন শেলটন বলেছেন, ঝড়ে ধ্বংসাত্মক অবস্থা সৃষ্টি হয়েছে। অ্যালাবামা ও মিসিসিপির যোগাযোগব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। সড়কগুলোতে গাছপালা উপড়ে পড়ে আছে।
গত রোববার রাতে যুক্তরাষ্ট্রের দক্ষিণ-মধ্যাঞ্চলে ঘূর্ণিঝড়ের আঘাতে ১৭ ব্যক্তির প্রাণহানি হয়। ঘূর্ণিঝড়ে ওই অঞ্চলের বেশ কিছু এলাকার অনেক ভবন ও বাড়িঘর মাটিতে মিশে যায়।