ঘোড়ার ভাস্কর্যে লুকানো!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউজিল্যান্ডের কাস্টমস ও পুলিশ কর্মকর্তারা একটি ঘোড়ার মাথার কারুকার্যখচিত ভাস্কর্যের ভেতর থেকে ৩৫ কেজি কোকেন জব্দ করেছেন। মেক্সিকো থেকে ওই ভাস্কর্যটি ডাকে অকল্যান্ডের এক ঠিকানায় পাঠানো হয়েছিল। দেশটিতে এ পর্যন্ত জব্দ করা কোকেনের এটিই সবচেয়ে বড় চালান। এর মূল্য এক কোটি মার্কিন ডলার। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে ৪৪ বছর বয়সী মেক্সিকোর একজন নাগরিক ও ৫৬ বছর বয়সী এক মার্কিন নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গত শুক্রবার তাঁরা যুক্তরাষ্ট্রের হাওয়াইগামী একটি বিমানে ওঠার চেষ্টা করেছিলেন। নিউজিল্যান্ডে কোকেন পাচারের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। গত মাসেই নিউজিল্যান্ড কর্তৃপক্ষ উত্তর উপকূল থেকে ৪৯৪ কেজি মেথঅ্যামফেটামিন জব্দ করে।