চইকে শুনানিতে হাজিরের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ কোরিয়ায় দুর্নীতি কেলেঙ্কারিতে অভিযুক্ত নারী চই সুন-সিলকে সংসদীয় শুনানিতে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। চই সুন দেশটির প্রেসিডেন্ট পার্ক গিউন হের কাছের বন্ধু। চই সুন-সিলের বিরুদ্ধে অভিযোগ, —তিনি প্রেসিডেন্ট পার্ক গিউন হাইয়ের সঙ্গে ঘনিষ্ঠতার সুবাদে নিজের পকেট ভারী করেছেন। এই দুর্নীতির অভিযোগ নাকচ করেছেন প্রেসিডেন্ট পার্ক। তা সত্ত্বেও আগামী শুক্রবার তিনি অভিশংসনের মুখোমুখি হচ্ছেন। উল্লেখ্য, চলমান গণবিক্ষোভের মুখে সম্প্রতি পার্ক গিউন হে বলেন, তিনি পদত্যাগে রাজি আছেন যদি পার্লামেন্ট বিষয়টি সহজ করে দেয়। বিবিসি