চতুর্থ বিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চতুর্থবার বিয়ের পিঁড়িতে বসলেন ৮৪ বছর বয়সী মিডিয়া মোগল রুপার্ট মারডক। ৫৯ বছরের অভিনেত্রী ও মডেল জেরি হলের হাত ধরে নতুন সংসার পেতেছেন তিনি। আগের দিন কাগজ-কলমে সিভিল বিয়ের পর গতকাল শনিবার লন্ডনের ফ্লিট স্ট্রিটের সেন্ট ব্রাইডস চার্চে ঘটা করে জমকালো বিয়ের অনুষ্ঠান হয় তাঁদের। এবারের বিয়ের পর মারডক বলেছেন, নিজেকে পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান মনে হচ্ছে। জেরি হলের এটি প্রথম বিয়ে। তবে সংগীতশিল্পী মিক জ্যাগারের সঙ্গে তাঁর ২৩ বছরের যুগলজীবনের চার-চারটি সন্তান রয়েছে। ১৯৯৯ সাল থেকে তাঁরা বিচ্ছিন্ন। আর রুপার্ট মারডক এর আগে প্যাট্রিসিয়া বুকার, সাংবাদিক আন্না টর ও ওয়েন্ডি ডেংকে বিয়ে করেছিলেন। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল, দ্য নিউইয়র্ক পোস্ট ও ব্রিটিশ ট্যাবলয়েড পত্রিকা দ্য সান-এর মতো বিশ্বের বেশ কয়েকটি প্রভাবশালী সংবাদপত্রের মালিক মারডক।
এএফপি