প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের লোকসভায় তৃণমূল কংগ্রেস দলের সদস্য ও কলকাতার চলচ্চিত্র অভিনেতা তাপস পালের আরেকটি ভিডিওফুটেজ প্রকাশিত হয়েছে। এ নিয়ে তাঁর চারটি ভিডিওফুটেজ প্রকাশিত হলো। পশ্চিমবঙ্গের হরনগরে দেওয়া এই বক্তৃতায়ও তিনি বিরোধীদের হত্যার এবং বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দেন। ভিডিওতে তাপস পাল বলেন, ‘সিপিএমকে ধরুন আর মার্ডার করে ফেলুন। প্রয়োজনে থানা-পুলিশের বিষয়টি আমি দেখব।’ এদিকে পুলিশ এখন তাপস পালের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বরং সংবাদমাধ্যমে কারা ফুটেজ দিয়েছেন, তাঁদের খুঁজে বের করতে ব্যস্ত। এ জন্য নদীয়ার নাকাশিপাড়া থানার এক উপপরিদর্শককে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে তদন্তকাজের অগ্রগতি দেখার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশের এক শীর্ষ কর্মকর্তাকে। কলকাতা প্রতিনিধি।