চতুর্থবারের মতো কংগ্রেসের সভাপতি হচ্ছেন সোনিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চতুর্থবারের মতো ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি হচ্ছেন সোনিয়া গান্ধী। কংগ্রেসের ১২৫ বছরের ইতিহাসে তিনিই একমাত্র নেত্রী, যিনি টানা চারবার দলের সভাপতি হতে যাচ্ছেন। ১৯৯৮ সাল থেকে তিনি এই পদে বহাল রয়েছেন।গতকাল বৃহস্পতিবার ছিল সভাপতি পদে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। গতকালই সোনিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেন কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী, দলের সাধারণ সম্পাদক রাহুল গান্ধী, কংগ্রেসশাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও বিভিন্ন রাজ্যের দলীয় প্রধানেরা। এই পদে আর কেউ প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেননি। এতে দলের পরবর্তী সভাপতি হতে তাঁর সামনে কোনো বাধা নেই।১৯৪৬ সালের ৯ ডিসেম্বর ইতালিতে সোনিয়া গান্ধীর জন্ম। ১৯৯১ সালে তামিল গেরিলাদের হাতে স্বামী তত্কালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী নিহত হওয়ার পর সোনিয়াকে কংগ্রেস দলের হাল ধরতে অনুরোধ করেন নেতা-কর্মীরা। তিনি তখন রাজি হননি। ১৯৯৭ সালে সোনিয়া দলের প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেন।