চন্দ্র মিশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথমবারের মতো চাঁদে রোভার মিশন উেক্ষপণ করেছে চীন।
প্রথমবারের মতো চাঁদে রোভার মিশন উেক্ষপণ করেছে চীন।

চীন গতকাল সোমবার প্রথমবারের মতো চাঁদে রোভার মিশন উৎক্ষেপণ করেছে। মহাশূন্য কর্মসূচি নিয়ে দেশটির উচ্চাভিলাষের সর্বশেষ পদক্ষেপ এটি। চ্যাং’ই-৩ নামের এ মিশনটির নামকরণ করা হয়েছে চাঁদ নিয়ে চীনা পৌরণিক উপাখ্যানের দেবীর নামানুসারে। আর রোভার যানের নাম ইউতুর। চীনের সবচেয়ে বড় রকেট লং মার্চ-৩বি গতকাল স্থানীয় সময় রোববার রাত দেড়টায় সফলভাবে উৎক্ষেপণ করা হয়। যুক্তরাষ্ট্র এবং সাবেক সোভিয়েত ইউনিয়নের পর তৃতীয় দেশ হিসেবে চাঁদে এ ধরনের যান পাঠাল চীন। রোভার যান এ মাসের মাঝামাঝি চাঁদে অবতরণ করবে। এর প্রাথমিক কাজ হবে, চাঁদের পৃষ্ঠভাগ পরীক্ষা ও প্রাকৃতিক সম্পদ খুঁজে বের করা। এএফপি।