চরবৃত্তির ঘটনায় মার্কিন দূতকে তলব জার্মানির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চরবৃত্তির ঘটনায় বার্লিনে নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূত জন এমারসনের কাছে দ্রুত ব্যাখ্যা চেয়েছে জার্মানি।
চরবৃত্তির ঘটনায় বার্লিনে নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূত জন এমারসনের কাছে দ্রুত ব্যাখ্যা চেয়েছে জার্মানি।

সন্দেহভাজন এক গুপ্তচরকে গ্রেপ্তারের পর বার্লিনে নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূতকে গতকাল শুক্রবার তলব করেছে জার্মানি।
আজ শনিবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, ঘটনার বিষয়ে মার্কিন রাষ্ট্রদূত জন বি. এমারসনকে দ্রুত ব্যাখ্যা দিতে বলেছে বার্লিন।
যুক্তরাষ্ট্রের হয়ে কাজ করা সন্দেহভাজন এক গুপ্তচরকে গ্রেপ্তারের কথা নিশ্চিত করেছে জার্মান কর্তৃপক্ষ। এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেলের ফোনে আড়ি পাতার খবর ফাঁস হলে গত বছর মার্কিন-জার্মান সম্পর্কে টানাপোড়েন শুরু হয়।
জার্মান গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হচ্ছে, গত বুধবার জার্মানির ফেডারেল ইন্টেলিজেন্স সার্ভিসের ৩১ বছর বয়সী এক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তি অর্থের বিনিময়ে যুক্তরাষ্ট্রে গোপন দলিলাদি পাঠিয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে।
ওই ব্যক্তিকে গ্রেপ্তারের বিষয়টি চ্যান্সেলরকে জানানো হয়। জার্মানিতে বিদেশি গোয়েন্দা সংস্থার কর্মকাণ্ড খতিয়ে দেখতে নয়টি শক্তিশালী পার্লামেন্টারি বডি তদন্ত করছে।