চলচ্চিত্রকারের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ার চলচ্চিত্রকার আলেক্সি বালাবানভ (৫৪) সেন্টপিটার্সবুর্গ শহরের একটি হাসপাতালে গতকাল রোববার মারা গেছেন। তিনি সোভিয়েত-পরবর্তী যুগের শুরুর দিককার উদ্দাম সময়ের অপরাধ কর্মকাণ্ড নিয়ে চলচ্চিত্র নির্মাণের জন্য স্বদেশে সুপরিচিত। বালাবানভ প্রায় ২৫ বছরব্যাপী কর্মজীবনে নির্মাণ করেছেন ১৬টি চলচ্চিত্র। তাঁর নির্মিত উল্লেখযোগ্য ছবি মরফিন, কার্গো টু হানড্রেড, ওয়ার, দ্য রিভার ও দ্য ক্যাসল।  বিবিসি।