চলচ্চিত্রে অভিষেক হলো ফরাসি ফার্স্ট লেডি কার্লা ব্রুনির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলচ্চিত্রে অভিষেক হলো ফরাসি প্রেসিডেন্ট নিকোলা সারকোজির স্ত্রী কার্লা ব্রুনির। গত মঙ্গলবার মার্কিন পরিচালক উডি অ্যালেনের একটি চলচ্চিত্রে হলিউড তারকা ওয়েন উইলসনের সঙ্গে অভিনয়ের মাধ্যমে তাঁর অভিষেক হলো। প্যারিসে চলচ্চিত্রটির শুটিং চলছে।শুটিং শুরু হওয়ার আগে উডি অ্যালেন সাবেক মডেল কার্লা ব্রুনিকে মিডনাইট ইন প্যারিস চলচ্চিত্রের সেটে স্বাগত জানান। ছোট একটি মুদি দোকানে কয়েক ঘণ্টা ধরে এই শুটিং চলে। এ সময় রাস্তা বন্ধ করে দেওয়া হয়। শুটিং দেখতে জড়ো হয় অনেক মানুষ। এ সময় ব্রুনির দেহরক্ষীদের সতর্ক উপস্থিতি দেখা যায়।চলতি মাসের শুরুর দিকে উডি অ্যালেন প্যারিসে তাঁর নতুন এ ছবির কাজ শুরু করেন।এই রোমান্টিক কমেডি চলচ্চিত্রে ফরাসি অভিনেত্রী মারিয়ন কোটিলার্ড এবং মার্কিন অভিনেত্রী র্যাচেল ম্যাক অ্যাডামস ও ক্যাথি বেটসও অভিনয় করছেন। এএফপি।