চলতি বছর বেকারের সংখ্যা আরও বাড়বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বে বেকারত্ব বৃদ্ধির হার বেড়েই চলছে। বিশ্ব অর্থনীতিতে মন্দা আঘাত হানার পাঁচ বছর পরও এ অবস্থা চলছে। চলতি বছর বিশ্বে বেকার মানুষের সংখ্যা ২০ কোটি ২০ লাখে পৌঁছাতে পারে বলে গতকাল মঙ্গলবার জানিয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)।সম্প্রতি আইএলও বিশ্বের বেকার সমস্যা নিয়ে বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, গত বছর বিশ্বে বেকার মানুষের সংখ্যা ৪০ লাখ বেড়ে ১৯ কোটি ৭০ লাখে দাঁড়িয়েছে, যা ২০০৭ সালের চেয়ে দুই কোটি ৮০ লাখ বেশি। গত সোমবার আইএলওর প্রধান গাই রাইডার জেনেভায় সাংবাদিকদের বলেন, ‘আশঙ্কা করা হচ্ছে, চলতি বছর এ সংখ্যা ২০ কোটি ২০ লাখে পৌঁছাতে পারে।’আইএলওর বিশেষজ্ঞরা জানান, ২০০৯ সালে বিশ্বে বেকার মানুষের সংখ্যা ১৯ কোটি ৯০ লাখে পৌঁছে রেকর্ড সৃষ্টি করেছিল। গত বছরও বেকারের সংখ্যা বেড়ে ২০০৯ সালের রেকর্ডের কাছাকাছি চলে গিয়েছিল। তবে আশঙ্কা করা হচ্ছে, এ বছর বেকারসংখ্যা আরও ৫১ লাখ বাড়তে পারে। ফলে বিশ্বে মোট বেকার মানুষের সংখ্যা দাঁড়াতে পারে ২০ কোটি ২০ লাখে। এএফপি।