চলতি মাসের শেষ দিকে দেশে ফিরতে পারেন মোশাররফ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী ২৫ বা ২৭ জানুয়ারি দেশে ফিরতে পারেন স্বেচ্ছা-নির্বাসনে থাকা পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ। গত বৃহস্পতিবার দুবাইয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।মোশাররফ বলেন, তিনি আদালতের মুখোমুখি হতে প্রস্তুত এবং চলতি মাসের ২৫ বা ২৭ তারিখে তিনি দেশে ফিরতে পারেন। আদালতে দুই থেকে তিনবার শুনানির পর তিনি অভিযোগ থেকে অব্যাহতি পাবেন বলেও আশা প্রকাশ করেন সাবেক এই সেনাপ্রধান।পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোকে রক্ষায় ব্যর্থতার অভিযোগে দেশটির সন্ত্রাসবিরোধী আদালত মোশাররফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ২০০৭ সালের ডিসেম্বরে আততায়ীর হামলায় বেনজির ভুট্টো নিহত হন। টাইমস অব ইন্ডিয়া।