চলে গেলেন ঋতু গুহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের প্রখ্যাত রবীন্দ্রসংগীতশিল্পী ঋতু গুহর (৭৪) জীবনাবসান হয়েছে। শনিবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বেশ কয়েক দিন ধরে তিনি শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। শনিবার দুপুরে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাঁকে কলকাতার বিএম বিড়লা হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দুই কন্যা মালিনী ও সোহিনী, স্বামী প্রখ্যাত সাহিত্যিক বুদ্ধদেব গুহসহ অসংখ্য গুণগ্রাহী ও ভক্ত রেখে গেছেন। ছোটবেলা থেকেই ঋতু গুহ রবীন্দ্রসংগীতের প্রতি আকৃষ্ট হন। ১৯৬১ সালে কবিগুরুর জন্মশতবর্ষে তাঁর প্রথম রবীন্দ্রসংগীতের অ্যালবাম বের হয়। ১৯৬২ সালে সাহিত্যিক বুদ্ধদেব গুহর সঙ্গে তাঁর বিয়ে হয়। রবীন্দ্রসংগীতের পাশাপাশি ঋতু গুহ গেয়েছেন অতুল প্রসাদ ও শাস্ত্রীয় গান।