চলে গেলেন জনতার কবি ফুয়াদ নেগম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আহমেদ ফুয়াদ নেগম (২২ মে ১৯২৯-৩ ডিসেম্বর ২০১৩)
আহমেদ ফুয়াদ নেগম (২২ মে ১৯২৯-৩ ডিসেম্বর ২০১৩)

মিসরের জনতার কবি হিসেবে পরিচিত কবি আহমেদ ফুয়াদ নেগম আর নেই। আজ মঙ্গলবার কায়রোতে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মিসরের সরকারি সংবাদ সংস্থা আল-আহরামের বরাত দিয়ে আল-জাজিরা এ খবর জানিয়েছে।

কবি ফুয়াদ নেগমের বয়স হয়েছিল ৮৪ বছর। নেগমকে ২১ শতকের অন্যতম শ্রেষ্ঠ মিসরীয় কবি বলে ধরা হয়। তিনি ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারকের কড়া সমালোচক ছিলেন। আরবের বিভিন্ন গণ-আন্দোলনে ফুয়াদ নেগমের কবিতা ও গান মুক্তিকামী মানুষের প্রেরণার উত্স ছিল। কায়রোর তাহরির স্কয়ারে হোসনি মোবারকবিরোধী বিক্ষোভের সময় তাঁর দুটি গান আন্দোলনকারীদের মনে বিশেষভাবে শক্তি জুগিয়েছে।