চলে গেলেন নোবেলজয়ী রসায়নবিদ জিওয়াইল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিসরীয় বংশোদ্ভূত মার্কিন নোবেল বিজয়ী রসায়নবিদ আহমেদ জিওয়াইল মৃত্যুবরণ করেছেন। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রে ৭০ বছর বয়সে মারা যান এই বিজ্ঞানী। তিনি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা ছিলেন।
আহমেদ জিওয়াইল ১৯৯৯ সালে রাসায়নিক বিক্রিয়া নিয়ে গবেষণার জন্য নোবেল পুরস্কার পান। তিনি ছিলেন মিসরের নোবেল পুরস্কার বিজয়ী তৃতীয় এবং বিজ্ঞানে প্রথম নোবেল পাওয়া ব্যক্তি। নোবেল প্রাইজ ওয়েবসাইটের দেওয়া তথ্য অনুযায়ী, ফেমটো কেমিস্ট্রি নামে রসায়নশাস্ত্রে গবেষণার একটি নতুন দিকের উন্মোচন করেন জিওয়াইল। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি বলেছেন, ‘জিওয়াইলের মৃত্যুতে মিসর তার সবচেয়ে বিশ্বাসযোগ্য এক সন্তান এবং এক মেধাবী ব্যক্তিত্ব হারাল।’