চলে গেলেন পোল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী মাজোভিয়াস্কি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাদাউজ মাজোভিয়াস্কি
তাদাউজ মাজোভিয়াস্কি

সমাজতন্ত্রের পতনের পর পোল্যান্ডের নির্বাচিত প্রথম প্রধানমন্ত্রী তাদাউজ মাজোভিয়াস্কি (৮৬) আজ সোমবার মৃত্যুবরণ করেছেন। বিবিসি অনলাইনের এক খবরে আজ এ তথ্য জানানো হয়।
মাজোভিয়াস্কি ১৯৮৯ সালে সমাজতান্ত্রিক নেতা ও বিরোধীদলীয় নেতাদের মধ্যকার সমঝোতা বৈঠক হিসেবে খ্যাত ‘রাউন্ড টেবিল’ সভার অন্যতম রূপকার।
এ সভার মাধ্যমে ১৯৮৯ সালে সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে প্রথমবারের মতো পোল্যান্ডে নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম হয়।
মাজোভিয়াস্কি ১৯৮৯ সালের আগাস্টে প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তিনি পোল্যান্ডকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে গণতান্ত্রিক ও মুক্তবাজার অর্থনীতির দেশ হিসেবে গড়ে তুলতে অবদান রাখেন। পোল্যান্ডের ইউরোপীয় ইউনিয়নে যোগদানের ব্যাপারেও তিনি সমর্থন দেন।
পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী র‌্যাডোসলো সিকরস্কি সাবেক এই নেতার মৃত্যুতে তাঁর প্রতি শ্রদ্ধা জানান। তিনি তাঁকে পোল্যান্ডের মুক্তি ও স্বাধীনতার অন্যতম জনক হিসেবে অভিহিত করেন।