চলে গেলেন ভারতের শ্বেত বিপ্লবের জনক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের শ্বেত বিপ্লবের (হোয়াইট রেভ্যুলুশন নামে পরিচিত) জনক ভারগিজ কুরিয়েন আর নেই। গতকাল রোববার গুজরাট রাজ্যের নদিয়াদ শহরের একটি হাসপাতালে তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।ভারতের দুধওয়ালাখ্যাত কুরিয়েন বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তাঁকে গত সপ্তাহে শহরের মুলজিভাই প্যাটেল ইউরোলজিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শনিবার দিবাগত রাত সোয়া একটার দিকে তাঁর মৃত্যু হয়। টিএনএন।